বিড়াল উদ্ধার অভিযান
মিরপুর প্রাণী সুরক্ষা নেটওয়ার্ক (Mirpur Animal Protection Network) ধানমন্ডি এলাকার একটি চারতলা বাড়ির কার্নিশে সাত দিন ধরে আটকে থাকা একটি মা বিড়ালকে সফলভাবে উদ্ধার করেছে। পূর্বে মানুষের অসহযোগিতা ও তিক্ত অভিজ্ঞতার কারণে মিরপুরের বাইরে উদ্ধারকাজ বন্ধ রাখলেও, স্থানীয় একটি স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের আকুল অনুরোধে এবং বিড়ালটির বাচ্চাদের কথা বিবেচনা করে তারা মুষলধারে বৃষ্টির মধ্যে এই ঝুঁকিপূর্ণ অভিযান পরিচালনা করে। উদ্ধার শেষে মা বিড়ালটিকে নিরাপদে তার বাচ্চাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।
ধানমন্ডি · 2026-09-10

ধানমন্ডি এলাকার একটি বাড়ির ৪র্থ তলার কার্নিশে টানা ৭ দিন আটকে ছিল একটি মা বিড়াল। ক্ষুধা, তৃষ্ণা আর অসহায়ত্বে তার করুণ আর্তনাদ প্রতিদিনই শুনতে পাচ্ছিলেন আশপাশের মানুষজন।বিড়ালটির এই অসহায় অবস্থা দেখে পাশের একটি স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মনেও গভীর কষ্ট তৈরি হয়। তাদের একটাই আকুতি যেভাবেই হোক বিড়ালটিকে উদ্ধার করে তার বাচ্চাগুলোর কাছে ফিরিয়ে দিতে হবে।অনেক চেষ্টা করেও যখন কোনোভাবেই উদ্ধার করা সম্ভব হচ্ছিল না, তখন ধীরে ধীরে বিড়ালটির বেঁচে থাকার আশাটাও যেন কমে আসছিল। ঠিক সেই সময় আমাদের পেইজে অনুরোধ জানান ওই স্কুলের একজন শিক্ষক।প্রথমে আমরা কিছুটা দ্বিধায় ছিলাম। কারণ মিরপুরের বাইরে রেস্কিউ করা আমরা দীর্ঘদিন ধরেই বন্ধ রেখেছি। এর পেছনে রয়েছে আমাদের আগের কিছু তিক্ত অভিজ্ঞতা—মানুষের হয়রানি, অসহযোগিতা ও অসৌজন্যমূলক আচরণের কারণে আমাদের জন্য এই ধরনের রেস্কিউ কাজ অনেক কঠিন হয়ে উঠেছিল।কিন্তু কার্নিশে আটকে থাকা মা বিড়ালটির অসহায় চোখ আর তার বাচ্চাদের কথা ভেবে আমরা আর বসে থাকতে পারিনি।মুষলধারে বৃষ্টির মধ্যেই ঝুঁকি নিয়ে শুরু হয় আমাদের রেস্কিউ অভিযান। দীর্ঘ সময়, পরিশ্রম ও নানা প্রতিকূলতার পর অবশেষে আমরা উদ্ধার করতে সক্ষম হই মা বিড়ালটিকে। সবচেয়ে আনন্দের মুহূর্ত ছিল উদ্ধারের পর তাকে নিরাপদে তার বাচ্চাগুলোর কাছে ফিরিয়ে দিতে পারা। আমাদের এই কাজগুলো মোটেও সহজ নয়। প্রতিটি রেস্কিউয়ের পেছনে থাকে আমাদের সময়, শ্রম, ঝুঁকি এবং অগণিত অর্থের ব্যয়। তবুও আমরা নিজেদের রিসোর্স ব্যবহার করে এই কাজ চালিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও চালিয়ে যেতে চাই।তবে এই পথচলায় আপনারাও আমাদের অংশীদার হতে পারেন। আপনাদের ছোট-বড় যেকোনো কন্ট্রিবিউশন আমাদের রেস্কিউ কার্যক্রমকে আরও আধুনিক, দ্রুত ও গতিশীল করতে সাহায্য করবে।আপনি চাইলে আমাদের ওয়েবসাইটে প্রবেশ করে আপনার সামর্থ্য ও ইচ্ছা অনুযায়ী আমাদের এই কার্যক্রমে কন্ট্রিবিউশন করতে পারেন। https://www.mirpuranimalprotectionnetwork.org/ একটি কন্ট্রিবিউশন হয়তো আপনার কাছে ছোট কিন্তু একটি অসহায় প্রাণীর জন্য সেটিই হতে পারে নতুন জীবনের সুযোগ।
Gallery

Help fund the next rescue
Every donation covers transport, treatment, and recovery care for animals just like this one.
Donate now