MAPN LogoMirpur Animal Protection Network
← Back to Our WorkCat Rescue

বিড়াল উদ্ধার অভিযান ০৩

টানা ৪ দিন ধরে বৃষ্টির মধ্যে ছাদে আটকে থাকা একটি অসহায় ও দুর্বল বিড়ালকে উদ্ধারের এক ঝুঁকিপূর্ণ অভিযানের কথা বলা হয়েছে। কোনো সাধারণ উপায়ে নিচে নামানোর সুযোগ না থাকায়, সর্বোচ্চ সতর্কতা ও ধৈর্য নিয়ে বিড়ালটির ক্ষতি না করে বিকল্প উপায়ে উদ্ধারের চেষ্টা চালানো হয়। ৪ দিনের টানা ভোগান্তির পর অভিযানটি সফল হয়েছিল কি না এবং বিড়ালটিকে নিরাপদে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছিল কি না, তা জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার আহ্বান জানানো হয়েছে।

Mirpur · 2026-09-04

বিড়াল উদ্ধার অভিযান ০৩

৪ দিন ধরে আটকে থাকা একটা প্রাণ… আর প্রতিটা দিনই যেন তার জন্য ছিল বেঁচে থাকার নতুন পরীক্ষা! চারপাশে অঝোর বৃষ্টি, ভিজে একাকার চারদিক।আর যে জায়গাটায় বিড়ালটি আটকে ছিল, সেখান থেকে ছাদ বেয়ে নিচে নামারও কোনো সুযোগ নেই। ৪ দিন ধরে একই জায়গায় আটকে থেকে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছিল ও।একদিকে বৃষ্টি, অন্যদিকে নিচে নামার কোনো পথ নেই পরিস্থিতি দেখে আমাদেরও মনে হচ্ছিল, সাধারণভাবে উদ্ধার করা সম্ভব হবে না।কিন্তু একটা অসহায় প্রাণ যখন সাহায্যের অপেক্ষায় থাকে, তখন সহজ-অসম্ভবের হিসাব করে তো বসে থাকা যায় না। তাই শেষ পর্যন্ত নিতে হলো বিকল্প একটি পথ।ঝুঁকি ছিল, চিন্তা ছিল, আর সবচেয়ে বড় ভয় ছিল কোনোভাবে যেন বিড়ালটির ক্ষতি না হয়।অনেক চেষ্টা, অনেকটা ধৈর্য আর প্রতিটি মুহূর্তে সাবধানতা অবলম্বন করে শুরু হলো উদ্ধার অভিযান।কিন্তু এতকিছুর পরেও একটা প্রশ্ন থেকেই যায়,শেষ পর্যন্ত কি আমরা ওকে নিরাপদে উদ্ধার করতে পেরেছিলাম?৪ দিন ধরে আটকে থাকা এই বিড়ালটাকে কি আবার তার পরিচিত জায়গায় ফিরিয়ে দিতে পেরেছিলাম? নাকি উদ্ধার করতে গিয়েও আমাদের সামনে এসে দাঁড়িয়েছিল নতুন কোনো বিপদ? পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। কারণ এই উদ্ধারটা শুধু একটি বিড়ালকে আটকে থাকা জায়গা থেকে বের করে আনার গল্প নয় এটা একটি প্রাণকে তার পরিচিত পৃথিবীতে আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা। একটা প্রাণের জন্য কয়েক ঘণ্টার চেষ্টা হয়তো আমাদের কাছে সামান্য, কিন্তু তার কাছে সেটাই হতে পারে পুরো একটা জীবন।

Gallery

বিড়াল উদ্ধার অভিযান ০৩ — gallery image 1

Help fund the next rescue

Every donation covers transport, treatment, and recovery care for animals just like this one.

Donate now
বিড়াল উদ্ধার অভিযান ০৩ | MAPN