বিড়াল উদ্ধার অভিযান ০২
নিজের ঘর থেকে হারিয়ে যাওয়া একটি পোষা বিড়াল টানা তিন দিন ধরে বিল্ডিংয়ের ৪র্থ তলার কার্নিশে আটকে ছিল। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে Plan A, B ও C অনুযায়ী চেষ্টা করেও বিড়ালটির সতর্কতার কারণে তাকে সহজে ধরতে ব্যর্থ হয়। শেষপর্যন্ত তারা কৌশল বদলে নির্দিষ্ট স্থানে দুটি Cat Trapper Cage বসিয়ে রেখে দীর্ঘ সময় অপেক্ষা করতে থাকেন। অপেক্ষার পর অবশেষে ট্র্যাপারে বিড়ালটি নিরাপদে ধরা পড়ে এবং দীর্ঘ ৩ দিন পর তাকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া সম্ভব হয়।
Mirpur · 2026-09-03

টানা ৩ দিন ধরে নিজের ঘর থেকে হারিয়ে গিয়ে একটি পোষা বিড়াল আটকে ছিল এই বিল্ডিংয়ের ৪র্থ তলার কার্নিশে। খবর পেয়েই আমরা ছুটে যাই উদ্ধার করতে। শুরুতে উদ্ধারকাজটা যতটা সহজ মনে হচ্ছিল, ঘটনাস্থলে গিয়ে বুঝলাম পরিস্থিতি মোটেও সহজ নয়। বিড়ালটিকে ধরতে একে একে সাজানো হলো Plan A, Plan B, Plan C। কিন্তু প্রতিবারই আমাদের পরিকল্পনাকে ব্যর্থ করে দিচ্ছিল বিড়ালটি। সময় গড়াচ্ছিল, আর আমাদের হাতে যেন কোনো পথই বাকি থাকছিল না।শেষ পর্যন্ত সরাসরি ধরার চেষ্টা বাদ দিয়ে আমরা সবকিছু সময়ের ওপর ছেড়ে দিলাম। নির্দিষ্ট জায়গায় সেট করে রাখা হলো দুটো Cat Trapper Cage। এরপর শুরু হলো অপেক্ষা… দীর্ঘ সময় পেরিয়ে গেল। কোনো নড়াচড়া নেই। মনে হচ্ছিল শেষ চেষ্টাটাও হয়তো ব্যর্থ হবে। কিন্তু হঠাৎ ট্র্যাপার কেজে শব্দ! আমাদের শেষ চেষ্টা সফল হয়েছে! বিড়ালটি নিরাপদে ধরা পড়েছে। এরপর শুরু হলো আরেকটি গুরুত্বপূর্ণ কাজ—তার মালিককে খুঁজে বের করা। শেষ পর্যন্ত মালিককেও খুঁজে পাওয়া গেল এবং দীর্ঘ ৩ দিন পর নিজের পরিবারের কাছে ফিরে গেল প্রিয় বিড়ালটি। একটি কঠিন উদ্ধার অভিযান, একের পর এক ব্যর্থ পরিকল্পনা, দীর্ঘ অপেক্ষা আর শেষে একটি সফল উদ্ধার। এই মিশনটা সত্যিই সহজ ছিল না।
Gallery

Help fund the next rescue
Every donation covers transport, treatment, and recovery care for animals just like this one.
Donate now