বিড়াল উদ্ধার অভিযান
বন্ধ একটি গেইটের কারণে গভীর ও পরিত্যক্ত বাউন্ডারিতে পড়ে একটি বিড়াল টানা ৬ মাস বন্দি অবস্থায় দিন কাটিয়েছে। ওপরে ওঠার বা বের হওয়ার কোনো পথ না থাকায় জায়গাটিই তার জন্য কারাগারে পরিণত হয়। পাশের এক হৃদয়বান প্রতিবেশী ওপর থেকে খাবার ছুড়ে দেওয়ায় সে কোনোমতে বেঁচে থাকলেও, দীর্ঘ বন্দিদশা ও সঠিক পরিচর্যার অভাবে তার ওজন এবং স্বাস্থ্য অর্ধেকেরও বেশি কমে যায়। প্রায় তিন বছর ধরে গেইটটি বন্ধ থাকায় স্থানটি প্রাণীদের জন্য এক মৃত্যুফাঁদে পরিণত হয়েছিল। এই মর্মান্তিক ঘটনাটি মানুষের অবহেলা ও অসচেতনতার এক চরম প্রতিফলন। একটি গেইট বন্ধ রাখার মতো সামান্য কাজ মানুষের কাছে অতি তুচ্ছ মনে হলেও, তা একটি অবলা প্রাণীর জন্য ৬ মাসের চরম কষ্ট ও মৃত্যুর মুখোমুখি দাঁড় করানোর কারণ হতে পারে।
Mirpur · 2026-09-03

একটা গেইট… অথচ সেই গেইটের ওপাশেই আটকে ছিল একটি প্রাণীর ৬ মাসের জীবন! ছবিতে যে বিড়ালটিকে দেখছেন, জানেন কতদিন ধরে সে এই গভীর পরিত্যক্ত বাউন্ডারির ভেতরে আটকে ছিল? পাক্কা ৬ মাস! হ্যাঁ, টানা ছয় মাস ধরে এই জায়গাটিই ছিল তার পৃথিবী। বাইরে যাওয়ার কোনো পথ নেই, ওপরে ওঠার কোনো সুযোগ নেই শুধু চারপাশে দেয়াল আর অপেক্ষা। এই ছয় মাসে পাশের বিল্ডিংয়ের একজন হৃদয়বান মানুষ ওপর থেকে খাবার ছুড়ে দিয়ে কোনোভাবে তাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু এত দীর্ঘ বন্দিজীবন তার শরীরকে ভেঙে দিয়েছে। ৬ মাস আগে যে স্বাস্থ্য ও শরীর ছিল, আজ তার ওজন ও স্বাস্থ্য অর্ধেকেরও বেশি কমে গেছে। ভাবুন তো, প্রতিদিন একটু একটু করে দুর্বল হয়ে যাওয়া, অথচ বের হওয়ার কোনো পথ নেই কী ভয়ংকর ছিল তার প্রতিটি দিন! আর সবচেয়ে কষ্টের বিষয় হলো, এই পুরো ঘটনাটা হয়তো ঘটতোই না, যদি এই সবুজ গেইটটি বাইরে থেকে বন্ধ করে রাখা না হতো। প্রায় ৩ বছর ধরে গেইটটি বন্ধ থাকার কারণে কোনো বিড়াল এই গভীর জায়গায় পড়ে গেলে তার আর বের হওয়ার পথ থাকে না। একটি প্রাণী সেখানে পড়ে গেলে তাকে হয়তো কারও দয়া করে ছুড়ে দেওয়া খাবারের অপেক্ষায় বাঁচতে হবে, নয়তো ধুঁকে ধুঁকে মৃত্যুর দিকে যেতে হবে।একটা গেইট বন্ধ করা মানুষের কাছে হয়তো খুবই ছোট একটা বিষয়। কিন্তু সেই ছোট কাজটাই একটি প্রাণীর জন্য ৬ মাসের কারাগার হয়ে যেতে পারে। শেষে শুধু একটা কথাই বলবো মানুষ হয়ে জন্মালেই মানুষ হওয়া যায় না, মানুষ হতে হলে মানবিক হতে হয়। সৃষ্টিকর্তার সৃষ্টি বলে কোনো প্রাণীর কষ্টকে ছোট করে দেখবেন না। আপনি যদি একজন মানুষের ৬ মাসের বন্দিত্ব সহ্য করতে না পারেন, তাহলে একটি নিরীহ প্রাণীর এই কষ্ট কীভাবে মেনে নিতে পারেন? দয়া মায়া শুধু মানুষের জন্য নয় সৃষ্টিকর্তার প্রতিটি সৃষ্টির জন্য।
Gallery

Help fund the next rescue
Every donation covers transport, treatment, and recovery care for animals just like this one.
Donate now