MAPN LogoMirpur Animal Protection Network
← Back to Our WorkCat Rescue

বিড়াল rescue

মিরপুর-১-এর মধ্য পীরেরবাগ থেকে ৬ তলা থেকে ফেলে দেওয়া এক গর্ভবতী বিড়ালকে উদ্ধার করা হয়। দুঃখজনকভাবে তার বেশিরভাগ বাচ্চাকে বাঁচানো না গেলেও, ১টি বাচ্চাকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে অন্য এক ফস্টার মা-বিড়াল বাচ্চাটিকে নিজের সন্তানের মতো গ্রহণ করে ও দুধ খাইয়ে বাঁচিয়ে তোলে।

Mirpur · 2026-09-04

বিড়াল rescue

৬ তলা থেকে ফেলে দেওয়া হয়েছিল তাকে… অথচ তখনও সে ছিল গর্ভবতী! প্রায় এক মাস আগে মিরপুর-১, মধ্য পীরেরবাগ থেকে এই অসহায় মা-বিড়ালটিকে আমরা উদ্ধার করি। দুঃখজনকভাবে, তার সবগুলো বাচ্চাকে আমরা বাঁচাতে পারিনি। তবে একটি ছোট্ট প্রাণকে বাঁচাতে পেরেছিলাম। পরে আমাদের ফস্টারে থাকা আরেকটি মা-বিড়াল তাকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করে নেয়। নিজের দুধে, নিজের সন্তানের মতো করে আগলে রেখে বাঁচিয়ে তোলে ছোট্ট প্রাণটিকে। এক মা হারিয়েছিল তার সন্তান, আরেক মা তাকে দিয়েছিল নতুন জীবন। ❤️

Gallery

বিড়াল rescue — gallery image 1

Help fund the next rescue

Every donation covers transport, treatment, and recovery care for animals just like this one.

Donate now
বিড়াল rescue | MAPN