Awareness campaign in Baridhara dohs
বারিধারা DOHS-এ পথবিড়ালকে খাবার খাওয়ানোর অপরাধে একজন প্রাণীপ্রেমী দম্পতি সেখানকার পরিষদ সভাপতি সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাইয়ের নেতৃত্বে থাকা নিরাপত্তাকর্মীদের দ্বারা গুরুতর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হন। এই ঘটনার তীব্র প্রতিবাদে বারিধারা DOHS-এর অনন্যা শপিং কমপ্লেক্সের সামনে ঢাকায় সক্রিয় বিভিন্ন প্রাণীকল্যাণ সংস্থা—যেমন Furry Friends Foundation, Paw Foundation, Obhoyaronno, Dhaka Pet Care এবং Mirpur Animal Protection Network—একত্রিত হয়ে এক যৌথ মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। বিক্ষোভকারীরা আব্দুল হাইয়ের বিরুদ্ধে ক্ষমতা ও নিরাপত্তারক্ষীদের অপব্যবহার এবং নিরীহ প্রাণী ও মানুষের ওপর অন্যায় আচরণের অভিযোগ তোলেন। এই কর্মসূচির মূল বার্তা ছিল—প্রাণীদের খাবার দেওয়া কোনো অপরাধ নয় এবং যেকোনো প্রাণীপ্রেমীর ওপর অন্যায়ের বিরুদ্ধে সকল প্রাণীকল্যাণ সংস্থা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ চালিয়ে যাবে।
বারিধারা dohs · 2026-09-06

বারিধারা DOHS-এ একদম প্রাণীপ্রেমী একটি যুগলকে শুধুমাত্র পথবিড়ালকে খাবার খাওয়ানোর কারণে গুরুতর শারীরিক ও মানসিকভাবে হামলা করা হয়। তাদের অপরাধ কী? তাদের অপরাধ একটাই তারা সেখানে থাকা পথবিড়ালদের খাবার দিতেন।এই হামলা করা হয় বারিধারা DOHS-এর প্রেসিডেন্ট আব্দুল হাইয়ের নেতৃত্বে বারিধারা DOHS পরিষদের নিরাপত্তাকর্মীদের দ্বারা।বারিধারা DOHS বাংলাদেশের এমন একটি জায়গা, যেখানে সাবেক সেনা কর্মকর্তা আব্দুল হাইয়ের একচ্ছত্র শাসন চলে। সেখানে তিনি ভাড়া করা একদল নিরাপত্তাকর্মী রেখেছেন, যাদের মানুষের ওপর হামলা করার মতো এক নজিরবিহীন ক্ষমতা দিয়ে রাখা হয়েছে। সবকিছু দেখলে মনে হয়, বাংলাদেশের মধ্যে যেন আরেক উত্তর কোরিয়া, আর আব্দুল হাই যেন সেই উত্তর কোরিয়ার কিম জং উন!যেভাবে কিম জং উন উত্তর কোরিয়ায় নিজের একচ্ছত্র ক্ষমতা কায়েম করে রেখেছেন, ঠিক তেমনভাবেই বারিধারা DOHS-এও আব্দুল হাই নিজের ক্ষমতার প্রভাব ধরে রেখেছেন। আর সেই ক্ষমতার অপব্যবহার বিশেষ করে সেখানে থাকা সাধারণ মানুষ ও নিরীহ প্রাণীদের ওপর করা হচ্ছে। তাদেরকে বারিধারা থেকে সরিয়ে দেওয়া হচ্ছে, আর তার ভাড়া করা এসব নিরাপত্তাকর্মীদের দিয়ে সাধারণ মানুষ ও প্রাণীপ্রেমীদের ওপর শারীরিক হামলা করা হচ্ছে।প্রাণীদের খাবার দেওয়া, তাদের প্রতি ভালোবাসা দেখানো কিংবা অসহায় প্রাণীদের পাশে দাঁড়ানো যদি অপরাধ হয়, তাহলে সেই অপরাধ আমরা বারবার করব। কারণ একটি প্রাণীকে খাবার দেওয়া কোনো অপরাধ হতে পারে না।এই ঘটনারই প্রতিবাদস্বরূপ আজ বারিধারা DOHS-এর অন্যন্যা শপিং কমপ্লেক্সের সামনে ঢাকায় অবস্থিত বিভিন্ন প্রাণী অ্যাক্টিভিস্ট, প্রাণীপ্রেমী, ফাউন্ডেশন ও সংস্থার সদস্যরা একত্রিত হয়ে মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আজকের এই মানববন্ধন কর্মসূচিতে Furry Friends Foundation , Paw Foundation,Obhoyaronno - Bangladesh Animal Welfare Foundation, Dhaka pet care এবং আমাদের Mirpur Animal Protection Network এর একটি টিম যোগদান করে।আজ ঢাকার বিভিন্ন প্রান্ত থেকে প্রাণীদের জন্য কাজ করা মানুষগুলো একসাথে দাঁড়িয়েছে। আমাদের এই একসাথে মিলে যাওয়াই প্রমাণ করেকোনো একজন প্রাণীপ্রেমীর ওপর অন্যায় হলে সে একা নয়। অন্যায়ের বিরুদ্ধে আমরা সবাই একসাথে আছি এবং থাকব। মানুষের ওপর অন্যায়, প্রাণীদের ওপর নিষ্ঠুরতা এবং ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবেই।
Gallery

Help fund the next rescue
Every donation covers transport, treatment, and recovery care for animals just like this one.
Donate now